শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইরান হামলায় জড়িত সন্দেহে ৪১ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে ভয়াবহ হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রচুর নথিপত্র ও অস্ত্রও।

এ ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় টিভি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজনদের পরিবারের সহায়তায় আইএসের হামলায় জড়িত ৪১ জনকে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইরানের এই সিরিজ হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ১৭ জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। এ ব্যাপারে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, পার্লামেন্ট ভবনে ৩ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় এক নিরাপত্তারক্ষীসহ ৬ সংসদ সদস্য গুলিবিদ্ধ হন।

অন্যদিকে, পার্লামেন্ট ভবনে যখন গুলিবর্ষণ চলছিল, ঠিক তখনই আক্রান্ত হয় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্‌ খোমেনীর মাজার। পুলিশ জানায়, মাজারে এক নারী প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

ইরানের এই সিরিজ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি তাদের সংবাদমাধ্যম আমাক’এ ইরানের হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ