শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মোনাজাত না ধরার প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদে নামাজের পর মোনাজাত না ধরার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মসজিদ কমিটির সাধারণ নিহত হয়েছেন।

নিহতের নাম নূর হোসেন। এ সময় নিহতের বড় ভাই জাকির হোসেনও আহত হন। এ ঘটনায় আজ শনিবার সকালে মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের ঈমামকে আটক করে পুলিশ

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদের ঈমাম মো. আল আমিন নামাজের পর অন্য ঈমামদের মতো মোনাজাত ধরতেন না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঈমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় ঈমামের পক্ষ ও কমিটির পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এর জের ধরে রাতে তারাবির নামাজের পর ঈমামের পক্ষ নিয়ে স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন মাথায় লাল ফিতা বেঁধে দুই ভাইকে বেধড়ক মারধর করেন। ঈমাম আল আমিন চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে মসজিদের ইমামের পক্ষ নেওয়া লোকজনের হামলায় ওই দুই ভাই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নূর হোসেনেকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে মারা যান তিনি। নিহত নূর হোসেন স্থানীয় মৃত রফিক উল্লাহর ছেলে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, 'পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। লক্ষ্মীপুর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, 'নিহত নূর হোসেনের লাশ ঢাকা থেকে নিয়ে আসলে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মসজিদের ঈমামকে আটক করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ