শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রমজান কুরআনি সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রকৃত তাকওয়া অর্জন করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের বিধান কায়েম থাকতে হবে। বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় একজন মানুষ তাকওয়াবান হয়ে চলা কঠিন। মানব রচিত বিধানে রাষ্ট্র পরিচালিত হলে সেখানে হত্যা সন্ত্রাসসহ নানাবিধ সমস্যায় মানুষ জর্জরিত হয়।

তাই রমজানের শিক্ষা হলো সকল তাগুতের মোকাবেলায় মুমিনদেরকে নিজেদের জান ও মাল দিয়ে কুরআন ও সুন্নাহের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, অ্যানেক্স ভবনের সামনে থেকে মূর্তি অপসারণ করতে হবে অন্যথায় তাওহিদবাদীরা শিরকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

আজ বিকেলে হোয়াইট হাউস রেস্তোরায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়নগঞ্জ মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুহিবুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মীর আহমদুল্লাহ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ওবায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নারায়নগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ বক্তব্য রাখেন মহানগর নির্বাহী সভাপতি মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মুহাম্মদ আবু সাঈদ, মুহাম্মদ শামীম, মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ প্রমূখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ