রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রেডিও তেহরানের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ উদ্দিন খানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরা‌নের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরানের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন)।

মঙ্গলবার ভোর ৪ টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা জটিল রোগের চিকিৎসার জন্য গত ১৫ মে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৫/৬ দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

ফরিদ উদ্দিন খান ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক ও অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা আজিমপুর গোরস্তানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মুহাম্মদ ফরিদ উদ্দিন খান ১৯৫০ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট লেখক ও সাংবাদিক ফরিদ উদ্দিন খান ১৯৭৭ সালে ইরান যান। ১৯৮২ সালের ১৭ এপ্রিল রেডিও তেহরানের বাংলা বিভাগের কার্যক্রম তাঁর অধীনেই শুরু হয়। তিনি ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

বঙ্গের লৌকিক ইসলাম এবং বাংলাদেশী বাঙালি মুসলমানের সংকট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ