শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিবিসি

বুধবার মধ্যরাতের এ ঘটনার পর অন্য হামলাকারীরা পাশের একটি রোস্তোরাঁয় হামলা চালিয়ে সেখানে অন্তত ২০ জনকে জিম্মি করে রাখে।  জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা রেস্তোরাঁটিতে হামলা চালানোর আগে এক আত্মঘাতী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পশ হোটেলের প্রবেশপথে গিয়ে বিস্ফোরণ ঘটায়। তারা জানান, পশ হোটেলে চালানো আত্মঘাতী হামলায় যে ১১ জন নিহত হয়েছে তাদের অধিকাংশই নারী এবং তারা হোটেলটির কর্মচারী।

হামলার শিকার ওই জনপ্রিয় পিজা হাউজটিকে কেন্দ্র করে পুরো ঘিরে রেখেছে পুলিশ। পিজা হাউসটির পাশেই আক্রান্ত পশ হোটেল নামের হোটেলটিতে মোগাদিসুর একমাত্র ডিস্কোথেকটি অবস্থিত।

দেশটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পিজা হাউজটির ভেতরে এখনো হামলাকারীরা অবস্থান করছে। তারা ২০ জনের মতো লোককে জিম্মি করে রেখেছে। তাদের মধ্যে কতজন বেঁচে আছে আর কতজন মারা গেছে তা জানাতে পারেননি তিনি। তিনি জানান, সন্দেহ করা হচ্ছে, পিজা হাউজটির সামনে একটি গাড়িবোমা পার্ক করা রয়েছে, এর পাশাপাশি স্নাইপাররা অবস্থান নিয়ে থাকায় নিরাপত্তা বাহিনীর জন্য রেস্তোরাঁটিতে অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা রেস্তোরাঁটিতে হামলা চালানোর আগে এক আত্মঘাতী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পশ হোটেলের প্রবেশপথে গিয়ে বিস্ফোরণ ঘটায়। তারা জানান, হোটেলটি থেকে আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেছেন, "গাড়িবোমা নিয়ে পশ হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে এক মুজাহিদ শহীদ হয়েছেন। ওই হোটেলটি একটি নৈশক্লাব। অভিযান অব্যাহত রয়েছে। "


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ