শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

খেলাফত মজ‌লিস ঢাকার ম‌হিলা শাখার ক‌মি‌টি পুণর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: খেলাফত মজলিস ঢাকার মহিলা শাখার কমিটি পুণর্গঠন করা হয়েছে। এতে ঢাকা মহানগর সভা‌নেত্রী র্নিবা‌চিত হ‌য়ে‌ছেন অধ্যা‌পিকা ড. উম্মে মাহদি, সম্পা‌দিকা নির্বা‌চিত হ‌য়ে‌ছেন মি‌সেস সুরাইয়া খন্দকার।

আজ শুক্রবার সকাল দশটায় রাজধানীর প্রোএকটিভ হলে শাখা পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মি‌সেস অা‌য়েশা অাক্তার, মি‌সেস খসরু, মি‌সেস জ‌হির, মি‌সেস তা‌কিয়া মাহবুব, মি‌সেস ইউনুস,শামসুন্নাহার শি‌রিনসহ ১৭ সদস্য বি‌শিষ্ট মহানগর ক‌মি‌টি ঘোষণা করা হয়।

সংসদে কওমি স্বীকৃতির আইন চাইলেন এমপি এহিয়া চৌধুরী

মারকাজুত তাহফিজের হাফেজ তরিকুলের বিশ্বজয়

এছাড়া মহানগর‌কে ৯টি জো‌নে ভাগ করা হয় এবং প্র‌ত্যেক জো‌নের দা‌য়িত্বশী‌লের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠা‌নে দারসুল কুরঅান পেশ ক‌রেন খেলাফত মজ‌লি‌সের কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা অাহমদ অালী কা‌সেমী, শু‌ভেচ্ছা বক্তব্য রা‌খেন খেলাফত মজ‌লি‌সের মহাস‌চিব ড. অাহমদ অাবদুল কা‌দের।

অন্যা‌ন্যের মা‌ঝে উপ‌স্হিত ছি‌লেন না‌য়ে‌বে অা‌মির অধ্যাপক খা‌লেকুজ্জাসান, মহানগর সভাপ‌তি শেখ গোলাম অাসগর, অধ্যাপক অাবদুল জ‌লিল, মাও অা‌জিজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে পুরুষ অতিথি আলাদা রুমে ছিলেন এবং সেখান থেকে বক্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর খেলাফত মজলিস গঠিত হওয়ার পরপরই এর মহিলা শাখাও গঠিত হয়। তবে ২০০৫ সালের দিকে সংগঠনটি দুইভাগ হলে মহিলা শাখার কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। বর্তমানে সারা দেশে আবারও পুনর্গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ