শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহত দুই কিশোর হলো, সোহেল রানা (১৭) ও হরুন অর রশিদ (১৫)।

গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খোসালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের দুই কিশোর নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাদ্দাম হোসেনের ফাঁসিতে কেঁদেছিল ১২ মার্কিন সেনা

তিনি বলেন, গরু পাচারকারীদের খপ্পরে পড়ে নিহত দুই কিশোর ভারতে অভ্যন্তরে ঢুকে এই গুলির শিকার হয়েছে। নিহত সোহেল সপ্তম শ্রেণির ছাত্র। সে বাকশপোতা হাইস্কুলে পড়তো।

এ বিষয়ে ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, মহেশপুরের খোসালপুর সীমান্তের বিপরীতে দুই কিশোর নিহত হওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ