মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রমজান মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখতে উৎসাহী করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইল আহমদ, সিলেট থেকে: গতকাল ২৩ রমজান সোমবার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বন্দরবাজারস্থ আই.এস.সি.এ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমি স্বার্থবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য মুহা. মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, আত্মসংমের মাস রমজান মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখতে উৎসাহী করে। সন্ত্রাস, দূর্নীতসহ যাবতীয় পাপাচার থেকে মুক্ত হতে রমজানের ভুমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, আত্মশুদ্ধি সম্পন্ন মানব গঠনের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমি স্বার্থবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুফতি ফখরুদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ সভাপতি মুহা. ইমরান আহমদ, মহানগর সহ সভাপতি জসিম উদ্দিন, সাবেক প্রশিক্ষণ সমম্পাদক মুহা. আল আমীন, জেলা সাবেক দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ নোমান।

জেলা সভাপতি মুহা. সোহেল আহমদ এর সভাপতিত্বে ও মহানগর সাধারণ  সম্পাদক মুহা. মনির হুসাইন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেল ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক মুহা. আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সমপাদক ফয়জুল হাসান চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ