শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

লন্ডনে মুসলিমদের উপর হামলাকারীর প্রাণ রক্ষা করেন ওই মসজিদেরই ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদের মুসল্লিদের উপর গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন ব্যক্তিকে রক্ষা করেন ওই মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদ। বিক্ষুব্ধ লোকজন তাঁকে আটক করে ‘কিল ও ঘুষি’ মারছিলেন তিনি তাঁকে সবার হাত থেকে রক্ষা করেন।

দি ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, তিনি প্রথম বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে সন্দেহভাজন লোকটিকে বাঁচাতে এগিয়ে আসেন। এরপর তিনি উত্তর লন্ডনের পুলিশের হাতে তাঁকে তুলে দেন।

ইমাম মোহাম্মদ মাহমুদ বলেন, ‘আমরা দেখলাম, কিছু মানুষ দ্রুত একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেললেন এবং কয়েকজন তাকে কিল-ঘুষি মারতে শুরু করলেন। আমরা তাকে আত্মসমর্পণ করতে বললাম এবং তাকে অন্য কোনো ক্ষতিকর কিছু থেকে বাধা দিলাম।’

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

ওই ইমাম বলেন, ‘আমরা সব ধরনের আক্রমণ ও গালিগালাজ থেকে তাঁকে রক্ষা করলাম। তাকে নিরাপদে পুলিশের হাতে তুলে দিলাম।

তিনি আরও জানান, তিনি স্থানীয় মানুষের সহযোগিতার কারণেই লোকটি আরও ক্ষতিকর কিছু থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।

এ বিষয়ে মুসলিম ওয়েলফেয়ার হাউস কমিউনিটি সেন্টারের চিফ এক্সিকিউটিভ তৌফিক কাসিমিও বলেন ইমামের উদ্যোগের কারণে বেঁচে গেছে ওই ব্যক্তি।

অন্যদিকে সন্দেহভাজন হামলাকারীকে সনাক্ত করেছে লন্ডন পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারীর নাম ড্যারেন অসব্রোন (৪৭)। চার সন্তানের পিতা ড্যারেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ