শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঈদে ঢাকা-রাজশাহী রুটে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করবে একটি বিশেষ ট্রেন। বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ স্পেশাল নামের এ ট্রেনটি চলবে। বর্তমানে এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন চলাচল করছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন-মাস্টার ময়েন উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ময়েন উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের পরদিন থেকে আবার পরবর্তী সাতদিন চলাচল করবে। দুটি এসি বগিসহ এ ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ নামে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আবার ঈদ স্পেশাল-৩ নামে প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনও অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।’

ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

এদিকে, যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে ময়েন উদ্দিন বলেন, ‘ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ