মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ময়মনসিংহে পিকআপ চাপায় দাদা-নাতনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ত্রিশালের সাখোয়ার ইউনিয়নের নদীরপাড় এলাকার বাসিন্দা আব্দুস সোবহান (৬৫) ও তার নাতনি সুমি আক্তার (১১)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, দুজনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে আবার যান চলাচল শুরু হয় বলেও জানান ওসি।

পিকআপ ভ্যান ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ