শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তুলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ঈদ হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য আনন্দ ও উৎসবের দিন। এই উৎসব অন্য কোন উৎসবের সাথে তুলনা হয় না।

তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ! ৩৬৫ দিনের মধ্যে পাচ দিন হচ্ছে আমাদের ঈদ। আর ঈদ এমন এক পরিচ্ছন্ন আনন্দ-সৌকর্যমণ্ডিত যা মানবতার বিজয়বারতা ঘোষণার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পথ নির্দেশ করে। এই ঈদে আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা পাই। ফিতরা প্রদান, জাকাত আদায় ও ঈদের নামাজের ভেতর দিয়ে আমরা এমন কিছু কাজ ও আচরণ প্রদর্শন করি যার প্রভাব পড়ে সারা জীবনে। তিনি ঈদের পরিপূর্ণ শিক্ষাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তোলার আহবান জানান।

গতকাল ২৮ জুন বুধবার বিকাল ৮টায় লন্ডন মহানগর খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা শাহ মিজানুল হক।

লন্ডনস্থ আলহুদা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য খেলাফত মজলিসের অফিস সম্পাদক কারী আব্দুল করিম ওবায়েদ, লন্ডন মহানগরীর সাবেক সভাপতি মাওলানা তাইদুল ইসলাম, যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য জনাব মারুফ আহমেদ, মহানগরীর সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগরী, সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল মালিক, সহ সেক্রেটারী মাওলানা জাবির আহমেদ, মাওলানা ফুজাইল আহমেদ নাজমুল, বায়তুলমাল সম্পাদক মাওলানা শেইখ রুম্মান আহমেদ, দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুতাসিম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলোয়ার হুসেন, খেলাফত মজলিস হেকনী শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক সাহেদ, সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম, টাওয়ার হ্যামলেট শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুল হক, সাউথএন্ড শাখার সভাপতি এনটিভির প্রেজেন্টার মাওলানা আশরাফুল মাওলা, বো শাখার সাবেক সভাপতি কামরুল ইসলাম, কেন্ট শাখার সাভাপতি মাওলানা শাহজান, মাস্টার আফসোর হোসাইন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ