শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গাজীপুরে দুই জেএমবি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে চাঁন মিয়া (৩৮) ও মজনু মিয়া (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কামারজুরি রোড বাতিকুলমেশর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি রুহুল আমিন জানান, গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যে ২৩ জুন গাজীপুর থেকে মোতাসিম বিল্লাহ (২১) ও মোরসালিন শেখকে (২৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তারা  করলে তারা  চাঁন মিয়া ও মজনু মিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। তারা স্বীকার করেন, মুদি দোকানের ব্যবসার আড়ালে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির জন্য অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ ও শারীরিক অনুশীলনের মাধ্যমে সক্ষমতা অর্জনের কাজ করছেন।
পরে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কামারজুরি রোড বাতিকুলমেশর এলাকা থেকে চাঁন মিয়া ও গাজীপুরের হারিকেন রোডের শরীফপুর এলাকা থেকে মজনু মিয়াকে গ্রেফতার করা হয়।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ