মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

রংপুরের মেয়রের উপর অতর্কিত হামলা: যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় এক যুবককে আটক করেছে।

হামলার ঘটনায় ঝন্টু আহত হয়েছেন। ছবিতে দেখা যায়, তার পাঞ্জাবি ছিড়ে গেছে।

রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মেয়রের বাসভবনের সামনের আসবাবপত্রের দোকানে এই হামলা হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ঝন্টুর মোড় এলাকায় বাসার সামনে আসবাবপত্রের দোকানে বসে সময় পার করছিলেন মেয়র ঝণ্টু। কথা বলার সময় হঠাৎ এক যুবক তার উপর হামলা করে। তিনি মেয়রের পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলেন এবং গায়ে কিল ঘুষি মারতে থাকেন।

হঠাৎ এই ঘটনায় অপ্রস্তুত হয়ে যান ঝণ্টু। তিনি তেমন প্রতিরোধ করতে পারেনননি। এ সময় তার দেহরক্ষীয় কিছুটা দূরে অবস্থান করছিলেন। ঘটনা দেখার পর তারা ছুটে আসেন এবং সেখানে উপস্থিত মানুষরা হামলাকারী যুবককে ধরে ফেলে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। পুলিশ ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ওই যুবক কেন এই হামলা করেছে, তার কারণ বের করার চেষ্টা চলছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ