মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

গাজীপুরে বয়লার বিস্ফোরণ, ৫ জন নিহত; আহত অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু কর্মচারী।

আজ সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।

রাত ৯টা পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।

আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রিওল বাংলাদেশের মহাসচিব শ্রমিক নেতা তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সরকারের একজন মন্ত্রীর কারখানা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটলেও তার সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন তিনি।

জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরে তাদের সাথে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতর, সাভার ইপিজেডসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা যোগ দেন। কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ