শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

জি ২০ সম্মেলনে যাচ্ছেন না বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জি ২০ সম্মেলনে যাচ্ছেন না সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রশাসন।

চলতি মাসের ৭-৮ জুলাই জার্মানির হ্যামবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ইকোনোমিক ফোরামের এ সম্মেলন। সিএনবিসি।

তবে বাদশাহ সালমানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে অংশ নেবেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদ্দান।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষকরা বলছেন, চলমান সৌদি কাতার সম্পর্কের উঞ্চতার কারণে বাদশা সালমান এ সম্মেলনে আসছেন না। কারণ জি২০ সম্মেলনে কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রশ্নে বাদশাকে সমালোচনার সামনে পরতে হতে পারতো।

এই সম্মেলনে ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়াও ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারাও থাকবেন তাদের ডেলিগেটসহ।

এদিকে সম্মেলনে চলাকালীন সময় শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করেছে জি২০ বিরোধীরা। আগামী সোমবার প্রায় দশ হাজার বিক্ষোভকারী সম্মেলনস্থলের সামনে বিক্ষোভ করতে পারে বলে জানা যায়।

বাদশাহ সালমানের প্রশংসায় আল্লাহর সঙ্গে তুলনা; বরখাস্ত লেখক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ