মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

জামায়াত ও ছাত্র শিবির ছেড়ে জাপায় দুই শতাধিক নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াত বর্জন করেন।

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন এসব জামায়াত-শিবিরের নেতাকর্মী।

চন্দ্রপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রুকন জাকির হোসেন ও ইসলামী ছাত্রশিবির কর্তৃক পরিচালিত লালমনিহাট জেলা টর্নোডো শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক প্রভাষক আতাহার আলী মিঠুর নেতৃত্বে দুই শতাধিক জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

চন্দ্রপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন-কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজির হোসেন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আদিতমারী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামসুজ্জামান সবুজ, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সদ্য যোগদানকৃত ফরহাদ হোসেন মাস্টার, জাপা নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গজর উদ্দিন পাটোয়ারী, রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষক পার্টির সভাপতি আব্দুল কাদের মাস্টার, ছাত্রসমাজের সভাপতি মোসলেহ্ উদ্দিন লিটন প্রমুখ।

পরে স্থানীয় ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ