মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বন্যাদুর্গত বোয়ালজুড়, সদর ও পূর্ব পৈলনপুর ৩টি ইউনিয়নের ৩৫৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।

আজ ০৭ জুলাই শুক্রবার বালাগন্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নে সকাল ১০ টায়, বালাগঞ্জ সদর ইউনিয়নে দুপুর ১২ টায় এবং পূর্ব পৈলনপুর ইউনিয়নে বিকেল সাড়ে তিনটায় পৃথক পৃথক সমাবেশের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেদ্দা মহানগরী সভাপতি ক্বারী মাওলানা আব্দুল মুকিত, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক বালাগন্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, জেলা অফিস সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ আওলাদ, উসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, মিসবাহ উদ্দিন মিছলু, মাওলানা আব্দুর রাজ্জাক, জয়নল আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার জাকারিয়া প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ