শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

চট্রগ্রামে পৌছলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, উপমহাদেশের অন্যতম ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতাল থেকে সন্তোষজনক সুস্থতা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

তিনি আজ  বেলা পৌনে চারটায় এয়ার এম্বুলেন্সে করে পুরান ঢাকার ধুপখোলা মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সাড়ে চারটার দিকে চট্রগ্রামে পৌছেছেন বলে জানা যায়।

এসময় আল্লামা শাহ আহমদ শফীর সাথে ছিলেন, তার কনিষ্ঠ পুত্র মাওলানা আনাস মাদানী, ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম সহ অনেকে।

উল্লেখ্য, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ মে হাটহাজারী মাদরাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য  গত ৬ জুন ঢাকায় নিয়ে আসা হয়। এরপর থেকেই রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ