শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পড়লেন পুলিশের এএসআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ফয়সাল আহমেদ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) রোববার সকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অভিযোগের কারণে সম্প্রতি তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় সঙ্গীদের সঙ্গে ইয়াবা সেবনের সময় স্থানীয় গ্রাম পুলিশের হাতে আটক হন ফয়সাল আহমেদ। আটকের পর গ্রাম পুলিশ তাকে থানায় পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরআগে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।’

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ