মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

এমন মৃত্যু আমরা চাই কিন্তু পাই না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের গৌরিপুরে এক তাবলিগি সাথীর আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন। তাবলিগ জামাতে দিতে আসা মুসুল্লির নাম আজিজুল হক (৬৫)।

শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট নূতন বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

তিনি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গুরিয়া ইউনিয়নের আবদুল করিম মাদবরের পুত্র।

এক চিল্লা (৪০ দিন)  উদ্দেশ্যে ৯ জুলাই বাড়ি থেকে বের হন।

জামাতের জিম্মাদার হজরত মাওলানা আব্দুল হালিম জানান, সকালের বয়ান শেষে দুপুর ১২টার দিকে জুম্মার নামাজের প্রস্তুতির জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তিনি রোজাও ছিলেন। এক চিল্লার ৫ দিন মেহনত করেন।

কাউরাট ঈদগাহ ময়দানে আছরের নামাজের পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জামাতের জিম্মাদার হযরত মাওলানা আব্দুল হালিম।

চরমোনাই তাবলিগবিরোধী নয়; আমরা কাউকে নিরুৎসাহিতও করি না: ফজলে বারী মাসউদ

উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার বলেন, এমন বিদায় আমরা প্রার্থনা করি কিন্তু পাই না। এ সাথী ভাই শুক্রবারে জুম্মার নামাজের প্রস্তুতির সময় রোজাদার অবস্থায় মসজিদেই আল্লাহর রাস্তায় বিদায় নিলেন।

নামাজের পূর্ব মুহূর্তে বয়ান দেন মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ। মরহুমের দুই নাতি মো. দেলোয়ার হোসেন ও আব্দুর রহমানের নিকট লাশ হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার।

মরহুমের নাতি মো. দেলোয়ার হোসেন জানান, আজিজুল হক আঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সন্ধ্যা ৭টায় মৃতের লাশ নিজবাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার আত্মীয়-স্বজনরা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ