মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নিখোঁজের ১৫ দিন পর মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল জেলার মুলাদী উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর এক মাদরাসা ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীর নাম ফারজানা (১৩)। ঘটনাটি ঘটেছে উপজেলার ছবিপুর ইউনিয়নে।

লাশ উদ্ধারে পর গতকাল রবিবার বিকেলে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফারজানা ছবিপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের শহীদ কাজীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ  শ্রেণি শিক্ষার্থী।

এ বিষয়ে মূলাদী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, ছবিপুর ইউনিয়নের চেয়ারম্যান তাদেরকে ফোন করে অবহিত করেন তার ইউনিয়নের ছৈলারচর এলাকার পাটক্ষেতে মাদ্রাসার ছাত্রী ফারজানার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। রবিবার সকালে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ফারজানা ১৫ দিন আগে নিখোঁজ হয়। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ