মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে খালেদ আহমদ লিটু (২৩) নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদ আহমদ লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে গুলি করে হত্যা করা হয়। সংঘর্ষে আরো ছয়-সাতজন আহত হন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, খালেদ আহমদ লিটুর মাথায় গুলি লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ