শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

বিশ্বে কুরআনের ২য় বৃহ‍ৎ ছাপাখানা মালয়েশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ায় পুত্রাজায়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।

সরকারের এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি।

তিনি বলেন, বৃহৎ এই কুরআন প্রিন্টিং প্রেসের নাম রাখা হয়েছে- ‘নাশরুল কুরআন’ সেন্টার। এর নির্মাণ কাজ শেষ হতে খরচ হবে প্রায় ৬০ মিলিয়ন রিংগিত, যা বাংলাদেশের টাকায় প্রায় ১১৪০০০০০০০ (একশত  চৌদ্দ কোটি)।

তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই ছাপাখানার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এখানে ব্যবহার করা হবে উন্নত সব প্রযুক্তি।

মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাক সিদ্ধান্ত নিয়েছেন, নাশরুল কুরআন প্রিন্ট সেন্টারটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কোরআন প্রিন্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

আশা করা হচ্ছে, এই ছাপাখানা থেকে প্রতি বছর পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করা হবে। তবে বছরে ৩০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করার ক্ষমতা এই প্রেসের থাকবে।

নাশরুল কুরআন প্রিন্টিং প্রেস থেকে ইংরেজি, চীনা, বাহাসা, থাই, রাশিয়ানসহ অন্যান্য ভাষায় অনুদিত কুরআনও প্রিন্ট করা হবে।

সৌদি আরবের ‘কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স’ বিশ্বের বৃহৎ কুরআন প্রিন্টিং প্রেস। এখান থেকে বিশ্বের ৭০টিরও বেশি ভাষায় প্রতি বছর লাখ লাখ কোরআন প্রিন্ট করা হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ