মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফটিকছড়িতে ফলাফলে চরম বিপর্যয়; নেপথ্যে রাজনীতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ

ফটিকছড়িতে এইচএসসি ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ উপজেলা থেকে এবার ১ হাজার ৯ শ ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে কৃতকার্য হয়েছে ৯ শ ৪৬ জন। অকৃতকার্যের সংখ্যা ৯ শ ৯২ জন। উপজেলার সাতটি কলেজের মোট পাসের হার ৪৮.৮১। যা চট্টগ্রাম জেলায় পাসের হার ৬১.০৯। উপজেলার সাতটি কলেজ থেকে মাত্র ৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলা সদরের ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৭০ । পাস করেছে ৩ শত ৩৭ । পাসের হার ৩৮.৭৪। কলেজটি থেকে একজন শিক্ষার্থীও জিপিএ-৫ পাননি।
নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ২৪। পাস করেছে ২ শত ২৩ । পাশের হার ৫২.৫৯। কলেজটি থেকে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ঈছাপুর বিএমসি কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১ শত ৪৩। পাস করেছে ৭০ জন। পাসের হার ৪৮.৯৫। কলেজটি থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১০০। পাস করেছে ৪৭ জন। পাসের হার ৪৭.০০। কলেজটি থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

নারায়নহাট কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ২ শত ৭। পাস করেছে ৭৭ জন। পাশের হার ৩৭.২০। কলেজটি থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

হেঁয়াকো বনানী কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ১ শত ৮৪। পাস করেছে ৫৩ জন। পাসের হার ২৮.৮০। কলেজটি থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ১০ জন। পাস করেছে ৮ জন। পাসের হার ৮০.০০। কলেজটি থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

কেন এমন ফলাফল বিপর্যয় সে বিষয়ে এক প্রতিক্রিয়ায় গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জাহাঙ্গীর বলেন, ‘অতীতে ঢালাওভাবে নাম্বার দিয়ে পরীক্ষার্থীদের পাসের হার বাড়ানো হতো। এবার তা হয়নি। যেসব শিক্ষার্থী পূর্বের ন্যায় নাম্বার দেওয়া হবে ভেবে পড়ালেখায় অমনুযোগী ছিল তারাই ফেল করেছে।’
ফলাফলের দিক থেকে সবচেয়ে খারাপ ফলাফল করেছে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ। ৮ শত ৭০। পাস করেছে ৩ শত ৩৭। ফেল করেছে ৫ শত ৩৩ জন পরীক্ষার্থী। পাশের হার ৩৮.৭৪। একদিকে গড় পাসের হার কম, অপরদিকে একজন শিক্ষার্থীও জিপিএ -৫ না পাওয়াতে কলেজটি নিয়ে ফেইসবুকসহ সোস্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বয়ছে।

কেন এমন ফলাফল বিপর্যয় তা জানতে মুঠোফোনে কথা হয় অধ্যক্ষ আবদুর রহিমের সাথে।

তিনি অকপটে বলেন, ‘ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ রাজনীতি। আমরা নিয়মিত শিক্ষার্থী থেকে নির্বাচনী পরিক্ষায় এক বিষয়ে অকৃতকার্যসহ মোট ৩০৪ জনকে সিলেক্ট করেছিলাম। কিন্তু রাজনৈতিক নেতাদের চাপে আমরা অনিয়মিতসহ বহু বিষয়ে ফেল করা ৯ শতের কাছাকাছি শিক্ষার্থীদের ফরম পূরণ করতে বাধ্য হয়েছি । যারা সবাই ফেল করেছে।’

এইচএসসিতে ছেলের চেয়ে মা এগিয়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ