মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেনীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা শাখার উদ্দোগে সংগঠনের প্রতিষ্ঠার ১ম বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ ২৭ই জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের একাডেমীস্থ আই,এ,বি মিলনায়তনে  জেলা সভাপতি মুফতি আবদুল কাউয়ুম সোহাইল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির  যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী  বলেন, ইয়াবা ও মাদকের সয়লাব ও ভারতীয় অশ্লীলতা নির্ভর চরিত্র বিধ্বংসী আকাশ সংস্কৃতির আগ্রাসনের প্রতিরোধে আমাদেরকে এখনই রুখে দাড়াতে হবে, চাঁদাবাজি অস্ত্রবাজি ও টেন্ডারবাজিতে জর্জরিত যুব সমাজকে ইসলামী অনুশাসনের প্রয়োজনীয়তা বুঝানোর মাধ্যমে ইসলামী বিপ্লব তরান্বিত করতেই ইসলামী যুব আন্দোলনের জন্ম হয়েছে, সে লক্ষ অর্জনে আমাদেরকে আরো জোর কদমে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাউথ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি কাজী গোলাম কিবরিয়া, আন্দোলনের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, আন্দোলনের জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী আবদুর রহমান গিলমান প্রমুখ।
সম্মেলন শেষে বাদ আছর একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালী একাডেমী থেকে শুরু হয়ে মিজান রোড, ট্রাংক রোড. বড় মসজিদ, সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জহিরিয়া মসজিদের সামনে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
এম/আর/এইচ
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ