বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাকির নায়েকের সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, মুম্বাইয়ের বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী সাব্যস্ত করেছে।  আদালতের রায়ে জাকিরের সম্পদ জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে, নির্দেশ মেনে জাকিরের সম্পদ বাজেয়াপ্তরকরণের প্রক্রিয়া চলছে।
এনআইএ জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছেন। সে কারণেই তাঁর সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, সন্ত্রাসে মদদ ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার রায়ে এই আদেশ দিয়েছেন আদালত। ভারতের ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৮৩ ধারার আওয়তায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
এনআইএ জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ নভেম্বর একটি ফৌজদারি মামলা দায়ের করে। আর এই মামলার একদিন পরই ভারত সরকার জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনি ঘোষণা করে। জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং বছরের পর বছর ধরে হাজার হাজার রুপি বিদেশে পাচার করার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় তাকে সমন পাঠানো হয়। তবে গ্রেফতার এড়াতে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
উগ্রবাদ প্রচারে অর্থায়ন এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের অভিযোগে গত ডিসেম্বরে নায়কের বিরুদ্ধে মামলা করা হয়। জানুয়ারিতে তার নামে জারি হয় সমন। এরপর আরও তিনবার সমন জারি হলেও আদালতে যাননি তিনি। উগ্রবাদ প্রচারের অভিযোগে এনআইএ-এর তলবেও সাড়া দেননি বিতর্কিত এই বক্তা।
তদন্তের স্বার্থে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও নায়েক ভারতে ফেরেননি। মামলায় বারবার তলবের পরও হাজির না হওয়ায় ভারতের বিতর্কিত টিভি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে চলতি জুলাইয়েই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর কয়েকদিন পর বাতিল করা হয় তার পাসপোর্ট। এবার তাকে দোষী সাব্যস্ত করে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হলো। 
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ