শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নির্বাচন ও আন্দোলন ২টির জন্যই প্রস্তুত বিএনপি; হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের জন্য আতঙ্ক উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে আওয়ামী লীগ গদি ছাড়া হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীবর্গ এমনকি দলের সর্বনিম্নস্তরের কর্মী পর্যন্ত জানেন।

 

তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি সে নির্বাচনে অংশ নেবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাবে। নির্বাচন ও আন্দোলন দু'টোর জন্যই বিএনপি প্রস্তুত আছে।

শনিবার দুপুরে নীলফামারী শহরের বড়বাজারস্থ ট্রাফিক মোড়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের নেতারা রাতে যখন ঘুমান তখন তারা দুঃস্বপ্ন দেখেন- যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তাই তারা খালেদা জিয়ার চরিত্র হনন ও ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ধরনের কথা বলেন।

মেজর হাফিজ আরও বলেন, বিএনপি আজ এত জনপ্রিয় দল হবার কৃতিত্ব শুধু বিএনপির একা নয়, এতে আওয়ামী লীগের অংশিদারিত্ব রয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন বিএনপিকে দেশের মানুষের কাছে এত জনপ্রিয় করে তুলেছে এবং দেশের মানুষ পরবর্তী সরকার হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে।

নীলফামারী পৌর শাখার সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ