মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামালপুরে ২ বোনকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের সদর উপজেলায় দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুআটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোসনা (১৪) ও ছোট বোন ভাবনা (০৯)। জোসনা স্থানীয় মান্না ফিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে আর ভাবনা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণিতে পড়ত।

তাদের বাবা শামীম হোসেন কাতার প্রবাসী বলে জানায় পুলিশ।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ওসি মোহাব্বদ কবীর যুগান্তরকে জানান, রাতে খাবার খাওয়া খেয়ে দুই মেয়ে ঘুমিয়ে পড়ে।

ভোর রাতে ভুম ভেঙে দুই মেয়ের গলাকাটা মৃতদেহ দেখতে পান তাদের মা তাসলিমা বেগম। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

তবে কী কারণে দুর্বৃত্তরা মেয়ে দুটিকে হত্যা করেছে এখনি তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ