মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইমরানের দলত্যাগী আয়শাকে দলে নিতে চায় পাক জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: অশ্লীল এসএমএস পাঠানোয় পাকিস্তানের ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ থেকে পদত্যাগ করেছেন নারী নেতৃ আয়শা গুলালাই। বিষয়টি নিয়ে পাকিস্তানজুড়ে চলছে আলোচনা সমালোচনা।

এরই মধ্যে আয়শা গুলালাইকে দলে টানতে প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। দলটির যুব শাখার প্রধান শাহজাহান আফ্রিদি গতকাল জামায়াতে ইসলামীতে অন্তর্ভূক্ত হওয়ার দাওয়াত দেন।

আয়শা গুলালাই গত মঙ্গলবার তেহরিক ই ইনসাফের প্রধান সাবেক ক্রিকেটার ইমরাখানের বিরুদ্ধে অভিযোগ এনে তার দল ত্যাগ করেন। ইমরান খান তাকে অশ্লীল মেসেজ পাঠাত বলে তিনি অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। নারী সদস্যদের প্রতি তার এমন মনোভাব পাল্টানোরও হুমকি দেন তিনি।

এদিকে ইমারান খানের বিরুদ্ধে আয়শার অভিযোগের পর পাকিস্তানের সিনে জগতের আরও দু্ই তারকা হয়রানির অভিযোগ করেছেন। তারা হলেন ভিনা মালিক ও মাহিরা।

দুজনই অভিযোগ করেছন ইমরান খান আমাদের সঙ্গেও এমন আচরণ করেছেন।

আয়শা গুলালাইকে জামায়াতে ইসলামীতে দাওয়াত দেয়া হলেও তিনি দলটিতে যোগ দিবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। তবে তিনি মিডিয়াকে বলেছেন, নওয়াজ শরীফের দল আমার জন্য সম্মানের এবং তিনি ভদ্র মানুষ।

সূত্র: উর্দু জিও নিউজ

নওয়াজের পর ফেঁসে যাচ্ছেন ইমরান, নারী নেত্রীদের নিপীড়নের অভিযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ