শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

হাজীদের জন্য প্রস্তুত মক্কা ও মসজিদে নববী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ: জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যেই পবিত্র শহর মক্কায় বিভিন্ন দেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে হাজীরা উপস্থিত হয়েছে পবিত্র শহর মক্কায়।

এদিকে হাজীদের সুবিধার্থে সৌদি সরকার ও বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান মক্কা ও মদিনায় বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।

মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী কর্তৃপক্ষ হাজীদের আগমন উপলক্ষে নিয়েছেন বিশেষ ব্যবস্থাপনা।

সৌদি বেসরকারি মিডিয়ারগুলোর তথ্য অনুযায়ী, মসিজিদে নববী কর্তৃপক্ষ বলেছেন, আল্লাহর ঘরের মেহমান ও আল্লাহর রাসুলের কবর জিয়ারতকারীদের জন্য আমারা বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। যাতে করে হজ পালনের উদ্দেশ্যে আগত মেহমানরা সুশৃখ্ঙল ও শান্তিপূর্ণ পরিবেশে হজ পালন করতে পারে।

হজের মৌসুম আসার সাথে সাথে কর্তৃপক্ষ তাদের কাজ শুরু করে দিয়েছেন। উল্লেখযোগ্য হল, মসজিদে নববীর দরজা খোলা, পর্যবেক্ষণ করা, সার্বক্ষনিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা, নতুন গালিচা বিছানো ও পরিষ্কারের জন্য সচেষ্ট থাকা, মসজিদে নববীতে ঠান্ডা জমজম পানির ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও, মসজিদে নববীর পুরো এলাকা জুড়ে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা নেয়া হয়েছে।

সৌদি সরকারি অফিসার ও মসজিদে নববীর দায়িত্বরত আব্দুল ওয়াহেদ ইবনে আলি খত্তাব বলেন, আল্লাহর ঘরের মেহমানদের জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি, তারা যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে হজ পালনকেরতে পারে এ দিকটাতেও আমরা খেয়াল রেখেছি। হাজীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হজ মৌসুমে পবিত্র মক্কায় কেন আসে বাহারি রঙের এসব কবুতর?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ