মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খেলাফত মজলিস সিলেট মহানগরীর থানা ভিত্তিক কর্মী শিক্ষা সভা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী : খেলাফত মজলিস সিলেট মহানগর কতোয়ালী পশ্চিম, দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার যৌথ উদ্যোগে ১১ আগস্ট' ১৭ শুক্রবার মহানগর  মজলিস মিলনায়তনে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা আজমত উল্লাহ কাসেমি’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি ডা. আখলাক আহমেদ।

নগর অফিস সম্পাদক ও জালালাবাদ থানা সভাপতি মাওলানা মুহাম্মদ রুহুল আমিন  ও কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুল ইসলাম’র যৌথ পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  নগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবির।

দারসে কুরআন, লিখিত পরীক্ষা, গ্রুপ আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনাসহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন নগর সাংগঠনিক সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক ডা. মুহাম্মদ ফয়জুল হক, প্রচার সম্পাদক মুহাম্মদ  ইসহাক।

সকাল ১০ টায় অনুষ্ঠিত শিক্ষা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কতোয়ালী পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা সেলিম আহমদ, অফিস ও প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, জালালাবাদ থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুজ্জামান সাজু, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ এনামুল হক, অফিস ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার কয়ছর আহমদ, সমাজকল্যাণ  সম্পাদক  মাওলানা  কাওছার আহমদ প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ