শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুফতী গোলাম নবীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মুফতী গোলাম নবীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি আজ ভোর ৪টা ৪৫ মিনিটে সুনামগঞ্জের জয়নগরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ দিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন।

মাওলানা শায়খ গোলাম নবী অসুস্থ হয়ে পড়লে তাকে গত সপ্তাহে  প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে সিলেট নিয়ে আসার পরামর্শ  দিলে গত ৮ আগস্ট তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে আবারো তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। 

মাওলানা শায়খ গোলাম নবী ১৯৪৩ খ্রিষ্টাব্দে সুনামগঞ্জের লক্ষণশ্রীতে জন্মগ্রহণ করেন।

আজ বিকাল বিকেল ৩ টার সময়  বর্মাউত্তর রামনগর বাণীপুর মাদরাসা মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা আবদুর রহমান কফিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ