মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা বেড়ে ৪৮ লাখ; মৃত ৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর খবর অনুযায়ী বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৮ লাখ  ছাড়িয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ২২ জেলা বন্যার কবলে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ৩৩ লাখ ২৭ হাজার।বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ২৬টি জেলার ১৩১টি উপজেলায় বানের পানি ঢুকেছে বলে অধিদপ্তরের তথ্য। এতে এক লাখ ৮৬ হাজার ৫৬৭টি পরিবারের ৪৮ লাখ ৩০ হাজার ৯৪৪ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতিগ্রস্ত বাড়িঘর ৪৫ হাজার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশের বিভিন্ন বন্যা উপদ্রুত এলাকায় ৯৫৪টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এসব আশ্রয়কেন্দ্রে এক লাখ ২০ হাজার পরিবারের পাঁচ লাখ ৮৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ