মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে হোটেলে অসামাজিক কার্যকলাপ; ৪৭ নারী-পুরুষ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৭ জন নারী-পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অসামাজিক কার্যকলাপের দায়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ শুক্রবার বিকেলে হোতাপাড়া এলাকার রোজ ভ্যালি নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোতাপাড়া এলাকার ওই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে ওই হোটেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ২৬ জন নারীকে আটক করে ১৫ দিনের ও ২১ জন পুরুষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত সবাইকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন আনসার সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া বলেন, রোজ ভ্যালি আবাসিক হোটেলে এর আগেও অভিযান চালানো হয়েছিল। আজ ৪৭ জনকে আটক করে অসামাজিক কার্যকলাপের দায়ে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

-ফাইলছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ