মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টমটমের চাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের হোসেনপুরে টমটমের নিচে চাপা পড়ে তাহসিন  নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহসিন উপজেলার পুমদী গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে।

সোমবার দুপুর ২টা দিকের হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের পুমদী এলাকার নূরের দোকানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা বার বার মূর্চ্ছা যান।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান জানান, শিশুটির বুকের উপর দিয়ে টমটমের চাকা ওঠে পড়ায় নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।

নিহতের নানি রাহিমা খাতুন জানান, কিশোরগঞ্জ নানার বাসা থেকে বেড়িয়ে বাড়ি ফেরার সময় নূরের দোকানের সামনে অটোরিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় কিশোরগঞ্জ থেকে আসা মাছ বোঝাই একটি টমটম তাহসিনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, চালক পলাতক থাকায় আটক করা যায়নি। তবে মাছ বোঝাই টমটমটি জব্দ করে থানায় রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ