মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে দুইজনকে হত্যা করে ১০ গরু ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহে সদর উপজেলার গোপালপুরে দুইজনকে হত্যা করে ১০টি গরু লুট করে নিয়ে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ও কতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রবিবার দিবাগত রাতে সংঘবদ্ধ এ দলটি সদর উপজেলার গোপালপুরে আকাশী এগ্রো ইন্ডাট্রিজের মালিক আনিসুর রহমানের খামারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, রবিবার দিবাগত রাতে ৩/৪টার দিকে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় তাহের নামে একজন আটক করা হয়েছে।জড়িতদের দ্রুতই গ্রেফতারের চেষ্টা চলছে।

খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, ‌‘আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে হত্যা করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।’

মোজাফফরের ভাতিজা তানভীর হোসেন (২৫) বলেন, ‌‘চাচা ডাকাতদের দেখে ফেলায় বা বাধা দেওয়ায় তারা তাকে হত্যা করেছে।’

খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করা হচ্ছে।ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ