শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মজলিসে আমেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট: সিলেট শহরতলীর ৬নং টুকেরবাজার ইউনিয়নের নোয়া খুরুমখালাস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট (মাদরাসা ও এতিমখানা) এর মজলিসে আমেলার নির্বাহী কমিটি গঠন উপলক্ষে মজলিসে শুরা কমিটির প্রথম সভা গত ২০ আগস্ট রোববার মাদরাসায় অনুষ্ঠিত হয়।

মজলিসে শুরার সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জহুরুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুতিন, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাফিজ নওফল আহমদ, মাওলানা হাফিজ নাসির উদ্দিন, হাফিজ আব্দুল মালিক, আলহাজ মাহমুদুল হাসান সেজু, মোহাম্মদ আলী প্রমুখ।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মিল্লাত আহমদ চৌধুরীকে সভাপতি ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জহুরুল হককে সেক্রেটারী মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন সহ সভাপতি তাহির আলী পাকি, মোয়াজ্জিন হোসেন, সহ-সেক্রেটারী আলহাজ মাহমুদুল হাসান সেজু, দাতা সদস্য- মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান মেম্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক এনামুল হোসেন মেম্বার, ফজলুল করিম ফুল মিয়া, দেওয়ান সাব্বির আহমদ, নির্বাহী সদস্য রাইছুল হক, আব্দুল মালিক মানিক, শাহান উদ্দিন, সালাহ উদ্দিন, লয়লুছ আহমদ।

সভাশেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা আব্দুল মুতিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ