মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বগুড়ায় পুলিশ হেফাজতে থাকা বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার শাজাহানপুরে পুলিশ হেফাজতে মাসুদুল হক পিন্টু (৪৭) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে।

তবে পুলিশের দাবি, তাকে মারপিট করা হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পিন্টু মারা গেছেন।

অন্যদিকে হাসপাতাল সূত্রের দাবি, পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অতিরিক্ত টর্চার থেকেও তা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পিন্টু উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের জাহান আলীর পুত্র এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এছাড়া তিনি আশেকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

শাজাহানপুর থানায় চলতি মাসে দায়ের করা জমিজমা সংক্রান্ত বিরোধের একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন পিন্টু। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ফোর্সসহ অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

পিন্টুর ভাগনে সুমন জানান, পুকুর নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তার মামা মাসুদুল হক পিন্টুকে গ্রেপ্তার করে। এরপর গাড়িতে তোলার আগেই রাস্তায় লোকজনের সামনে তাকে বেদম মারপিট করে পুলিশ। মারতে মারতেই তাকে গাড়িতে তোলা হয়। এরপর তাকে থানায় নেয়ায় পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরাই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে পিন্টু মারা যান। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তারা হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান মারপিটের কথা অস্বীকার বলেন, “তাকে কোনো মারপিট করা হয়নি। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা গেছেন।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ