শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হোটেলে অসামাজিক কাজ; ৯৪ নারী-পুরুষ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা ও টঙ্গীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ ও আনসার সদস্যরা অভিযান চালিয়ে চান্দনা চৌরাস্তার ঈশাখাঁ, হোটেল ড্রিমল্যান্ড, অতিথি, বনভোজন, এয়ার এন্টারন্যাশনাল, রেইনবো, মর্ডান, মুন, আবাসিক গোল্ডেন সান ও টঙ্গীর হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এবং স্বাগত হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৪ নারী ও ৫০ পুরুষকে আটক করে।

টঙ্গী থানা সূত্র জানায়, বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হবে।

উল্লেখ্য, জেলার আবাসিক হোটেলগুলোতে প্রকাশ্যে দেহব্যবসা চালানো প্রতিবাদে জেলাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়ে আসছে। স্থানীয়রা দ্রুত এসব অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ