শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চীনের মসজিদে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের হুয়ালং হুই প্রদেশে মসজিদে ব্যবহার নিষিদ্ধ করল চীন সরকার। এই সিদ্ধান্ত নেয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। ওই প্রদেশে ৩ দিনে তিনশো মসজিদ থেকে প্রায় একহাজার লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চীনা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শব্দদূষণের কারণেই লাউডস্পিকারগুলি খুলে ফেলা হয়েছে। এর আগেও চীনের দূষণ নিয়ন্ত্রণ পরিষদ থেকে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ ছিল, আজানের সময় লাউডস্পিকারের ব্যবহারে  বিরক্তকর। বার বার অনুরোধেও নাকি লাউডস্পিকারের শব্দ কমানো হয়নি।

স্থানীয় মুসলিমরা এই সিদ্ধান্তে  তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, এটা সরাসরি ধর্মাচারণের অধিকারের ওপরে সরকারি দমননীতি। কোনও সরকার কখনোই এভাবে  বিশেষ কোনসম্প্রদায়ের ওপরে এভাবে কর্তৃত্ব খাটাতে  পারে না।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ