বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভালুকায় বোমা বিস্ফোরণে ১ জনের মৃত্যু, পুলিশের সতর্ক অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

ভালুকার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন, বেলা আড়াইটার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে।

ঘরের ভিতর একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘরের ভিতর আরও বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

বাড়ির মালিক আজিমুদ্দিনের ভাষ্য, নিহত ওই যুবক তিন দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক স্ত্রী ও এক ছেলে শিশুকে নিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ