শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পদ্মায় ট্রলার ডুবে ৪৬ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীতে পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলার ডুবে ৪৬টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রাজবাড়ী সদরের ধাওয়াপাড়া ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে গরুর বেপারিরা কেউ আহত বা নিহত হননি।

জানা যায়, গরুর ট্রাকটি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাদারচর থেকে ছেড়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে যাচ্ছিল। পরে আরিচা থেকে ট্রাকে ঢাকার গাবতলীর হাটে যাওয়ার কথা ছিল।

দৌলতদিয়া ঘাটের ফেরি সংকটের সমস্যা এড়াতে এবং সময় বাঁচাতে কালুখালি ও পাংশার পাঁচ জন গরুর বেপারী ট্রলারযোগে কুরবানির পশু বোঝাই করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছিল। তবে ওই ট্রলারের মাঝি-মাল্লাসহ গরুর বেপারিরা সবাই তীরে উঠতে সক্ষম হয়।

রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী জানান, ওই ট্রলারে ৫৪ টি গরু নিয়ে ঢাকার গরুর হাটে যাচ্ছিল বেপারিরা। পদ্মায় তীব্র ও ঘূর্র্ণায়মান স্রোতের টানে মাঝি নিয়ন্ত্রণ হারালে ট্রলারটি ডুবে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ