মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫০০ পরিবারকে ত্রাণ দিল ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের উদ্যোগে ৫০০ অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ ২৮ আগস্ট সকালে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি, অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ'র নেতৃত্বে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল জামালপুর, দেওয়ানগঞ্জের চরগ্রামে ৫০০ বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

জানা যায়, আড়াই লক্ষ টাকাসহ খাবার স্যালাইন, প্রাথমিক কিছু ওষুধ, চিড়া-মুড়ি ইত্যাদি বিতরণ করা হয় বন্যার্তদের মধ্যে।

ত্রাণ বিতরণের প্রতিনিধি দলে মুফতি মুহিব্বুল্লাহ’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের শিক্ষা সম্পাদক লেখক, ও গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুঞ্জুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ, জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুখলিছুর রহমান, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফফি শরীফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমীর ইবনে আহমদ প্রমুখ।

ফের নিখোঁজ মাওলানা শহীদুল্লাহ সরকার; আলেমদের উদ্বেগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ