বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নেতা–কর্মীর ভারে ডুবল বিএনপির ত্রাণের নৌকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অতিরিক্ত নেতাকর্মীর চাপ সইতে না পেরে ডুবে গেল ত্রাণভর্তি নৌকা। গতকাল রাজশাহীর মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে। যুবদলের ত্রাণ ভর্তি নৌকাটি বন্যার্ত এলাকায় যাচ্ছিল।

সোমবার উপজেলার কেশরহাট এলাকার একটি বিলের কোমর পানিতে এ ঘটনা ঘটে। পরে অবশ্য ত্রাণগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণের চেয়ে বিএনপির নেতাকর্মীদের বেশি চাপ থাকায় নৌকাটি বিলের মধ্যে ডুবে যায়। ওই নৌকায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও ছিলেন।

ত্রাণ বিতরণে যাওয়া একাধিক যুবদল নেতা জানান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে এমপি নির্বাচন করবেন। এজন্য মোহনপুরে বানভাসি মানুষের কাছে তার নেতৃত্বে ত্রাণ বিতরণে সিদ্ধান্ত নেন মহানগর যুবদলের মিলনের অনুসারী নেতারা।

সোমবার তারা মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের একটি গ্রামে যাচ্ছিলেন। যুবদলের নেতাদের সঙ্গে ত্রাণ ভর্তি নৌকায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। আরেকটি নৌকাতে কয়েকজন সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা ওঠেন। কিন্তু ত্রাণ থাকা নৌকাটি যাত্রা শুরু করতেই পানিতে ডুবতে থাকে। তখন আতঙ্কে মিলনসহ নেতাকর্মীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন।

শফিকুল হক মিলন জানান, ত্রাণভর্তি নৌকাটিতে তিনিসহ ১৩ জন নেতাকর্মী ছিলেন। বিলে নৌকাটি কেবল চলতে শুরু করেছিল। তখনই নৌকাটিতে পানি ওঠে যায়। এ সময় কিছু ত্রাণের ব্যাগ পানিতে ভাসতে শুরু করে। তবে বেশির ভাগ ব্যাগ নৌকার ওপরেই ছিল। নৌকাটিতে পানি উঠে গেলে পাশের আরেকটি নৌকার ৫০-৬০ জন যুবদলের নেতাকর্মী ত্রাণগুলো উদ্ধার করেন। ভাসতে থাকা ব্যাগগুলোও নেতাকর্মীরা পানিতে নেমে উদ্ধার করেন। এরপর বিকেলে তারা সেগুলো ছয়হাটি গ্রামে নিয়ে গিয়ে বিতরণ করেন।

তিনি আরো বলেন, নৌকায় তারা মোট ২২৫ জন মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, পাউরুটি, ওষুধ এবং স্যালাইন। সেগুলো পানিতে ভিজে গিয়েছিল। তারপরেও সেগুলো নিয়ে গিয়ে বিতরণ করায় বন্যার্ত মানুষেরা অনেক খুশি হয়েছে।

তরুণ আলেমদের ফেসবুক গ্রুপ ‘আসহাবে কাহাফের’ ত্রাণ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ