মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাগলা মসজিদের দানবক্সে ৩ মাসে ১ কোটি ১৬ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

তিন মাস পর কিশোরগঞ্জের পাগলা জামে মসজিদের বাক্স খোলার পর প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা পাওয়া গেছে। এ ছাড়া আরো বৈদেশিক মুদ্রাসহ ছিল সোনা ও রুপা- যার হিসাব এখনো করা হয়নি।।

গত শনিবার (২৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদের দানবাক্স খোলা হলে এ পরিমাণ অর্থ পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী হাকিম আবু তাহের সাঈদ উপস্থিত ছিলেন।

আলাপকালে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, সাধারণত তিন মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়।
গতকাল দানবাক্স খুলে নগদ এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা পাওয়া গেছে। সোনা, রুপার পরিমাণ এখনো মাপা হয়নি। এ ছাড়া বেশ কিছু মার্কিন ডলার, সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতও পাওয়া গেছে। সেগুলো এখনো ভাঙানো হয়নি।

তিনি আরো জানান, এই মসজিদের যখন দানবাক্স খোলা হয়, তখন অধিকাংশ সময় এক কোটি টাকার কাছাকাছি পাওয়া যায়। কিন্ত এবার সর্বোচ্চ টাকা পাওয়া গেছে বলে জানান।

আর কতো দেখতে হবে এই ছবি!!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ