মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিশরে সাধারণ জনগণের প্রচুর সাড়া পাচ্ছে ফতোয়া বুথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের কায়রোর মেট্রোয় বিশ্বের প্রথম ফতোয়া বুথ বা ইসলামি আইন কেন্দ্র চালু করা হয়েছে। এর উদ্দেশ্যে, জনগণের কাছে বিনামূল্যে ইসলামি বিধিবিধান পৌঁছে দেয়া।

মিশরের সুন্নি মুসলিম কর্তৃপক্ষ, আল-আজহারের তত্ত্বাবধানে এসব বুথ স্থাপন করা হচ্ছে। শুরুতে প্রতিটি সাবওয়ে স্টেশনে একটি করে বুথ বসানো হবে।

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব বুথে সেবা পাওয়া যাবে। সেখানে বসে থাকা আলেম বা শায়েখরা নানা প্রশ্নের উত্তর দেবেন।

মিশরে প্রথমবারের মতো চালু এসব বুথে নাকি প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে শায়খ আহমদ আল-সাবাহ বলন, প্রতিদিন আমরা পরামর্শের জন্য ৫০ থেকে ৭০জনের অনুরোধ পাচ্ছি। বেশিরভাগ অনুরোধই পারিবারিক নানা বিষয়ে যেমন উত্তরাধিকার আর বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত।

তিনি বলন, বেশিরভাগ তরুণরাই মসজিদে যেতে চায় না। তাই তারা এসব বুথের মাধ্যমে ইসলামি পরামর্শ পাওয়ার একটি সুযোগ পাচ্ছে। একজন যেমন এসে আমাদের জিজ্ঞেস করলেন, আত্মহত্যা করলে কি আল্লাহ আমাদের ক্ষমা করবে?

আমরা এসবের সুন্দর সমাধান বা পরামর্শ দিচ্ছি।

একজন নারী বলেন, এরকম বুথ থাকাটা ভালো, কারণ এটা মানুষের কাছে অনেক কিছু সহজ করে তোলে। এর মাধ্যমে দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান সহজেই পাওয়া যাবে।

মিশরের মেট্রো স্টেশনে ইসলামিক বুথ বসাবে আল আজহার বিশ্ববিদ্যালয়

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ