রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘তুমি বাংলাদেশে যাও, দেখা হবে জান্নাতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন : পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গারা। ২৫ আগস্ট বৃহস্পতিবার রোহিঙ্গাদের দমনের নামে সরকারের পৃষ্ঠপোষকতায় সে দেশের সেনাবাহিনী ও রাখাইন যুবকদের যৌথ হত্যাযজ্ঞে পাঁচ শতাধিকরেও বেশি নিরীহ রোহিঙ্গা মুসলিম শিশুসহ নারী পুরুষকে হত্যা করা হয়েছে। অগ্নিসংযোগ করে পুড়িয়ে তছনছ করে দেয়া হয়েছে বসত ঘর ও ধন সম্পত্তি। এখনো অব্যাহত রয়েছে ধ্বংসযজ্ঞ।

নৃশংস এ  হত্যাযজ্ঞের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা অন্তত ৮ হাজার রোহিঙ্গা নারী-শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরো কয়েক হাজার মানুষ সীমান্তে প্রবেশের জন্য অপেক্ষা করছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে, অন্তত ৪০ হাজার রোহিঙ্গাকে বাড়িছাড়া করা হয়েছে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

আয়েশা বেগম নামে এক গর্ভবতী নারীর সাক্ষাৎকার নিয়েছে এএফপি। তিনি এখন বাংলাদেশে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আয়েশা বলেন, ক’দিনের মধ্যেই তিনি তার ৬ষ্ঠতম সন্তানের জন্ম দেবেন। কিন্তু এসময়টি স্বামী কাছে না পেয়ে তার খারাপ লাগছে না। কারণ তার স্বামী তাদের সাথে পালিয়ে না এসে আরাকানে থেকে গেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য।

চোখের পানি ফেলতে ফেলতে আয়শা তার স্বামীর ব্যাপারে বলেন, ‘সে আমাদেরকে (স্ত্রী-সন্তান) নাফ নদীর পাড়ে এনে দিয়ে গেছে। বিদায় জানানোর সময় সে বলেছে, তুমি বাংলাদেশে যাও, যদি আমি বেঁচে থাকি তাহলে শিগগরিই তোমাদের সাথে স্বাধীন আরাকানে দেখা হবে। অার বেঁচে না থাকলে আমাদের দেখা হবে জান্নাতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ