মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশের ১১তম শিক্ষা বোর্ড ময়মনসিংহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ। শিক্ষা মন্ত্রণালয় গত ২৮ আগস্ট নতুন এ শিক্ষা বোর্ড গঠন সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকার ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশের ক্ষমতাবলে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ গঠন করেছে। এটি হবে ময়মনসিংহ শহরে।

ফলে এ চার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠনের গেজেট জারি করে সরকার। দেশের অষ্টম এ বিভাগের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার। আর মোট জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৬০৬ জন।

ইতোপূর্বে দেশে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ড ছিল। ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে নিয়ে এ সংখ্যা ১১তে উন্নীত হল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ