মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ভিখারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যার্ত অসহায়দের ত্রাণ সহায়তা ও ঈদের জন্য দুধ, চিনি, সেমাই বিতরণ করেন ৮ ভিখারী। তারা হলেন- দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ ভিখারী আরকান্দি চরের মল্লিক চাঁন কানা (৬৫), আজগড়া জামাত মোড়ের সোহরাব কানা (৬৫), গোপালপুরের ইন্নচ পাগলা (৬৫), সোনাতলার জয়নাল ন্যাংড়া (৬৫), শাহজাদপুরের বেনুুটিয়ার হাতকাটা নুলা আক্কাছ (৬০), চৌহালীর ধুবুলিয়া চরের খালেক ন্যাংড়া (৭০), খোকশাবাড়ির মনছের ফকির (৮০) এবং ইমরান পাগলা (৫০)।
তারা মঙ্গলবার বিকেলে এনায়েতপুরের কিশলয় কিন্ডার গার্টেন স্কুলে ত্রাণ বিতরণ করেন। তাদের সঙ্গে জড়িত হয় এলাকার কিছু ব্যবসায়ী, সংবাদকর্মী ও শিক্ষক।
ভিক্ষুক জয়নাল ন্যাংড়া, নুলা আক্কাছ, মনছের ফকির বলেন, ‘আমরা যায়া মন্ত্রী, এমপি, মেম্বার চেয়ারম্যান গোর কাছ থিকা রিলিপ নিছি। আজকে আমরাই দিলাম। খুব ফাইন ন্যাগত্যাছে। আমরা চেয়ারম্যান-মেম্বার গোর মত কিছুই মাইড়া দেই নাই। ব্যাবাক দিয়া দিছি।’
ব্যবসায়ী আখতারুজ্জামান তালুকদার জানান, আমরা ভিখারীদের অতিথি করেছি যাতে আগামীতে তাদের দেখে উদ্বুদ্ধ হয় অন্যরা।ইত্তেফাক
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ